কোম্পানীগঞ্জে যুবকের গলা কেটে খুন

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০৭:৫৮ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তরা যুবক বদরুল আমিনকে (২২) গলা কেটে হত্যা করেছে।

বুধবার দুপুরে উপজেলার দরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বদরুল আমিন উপজেলার দরাকুল গ্রামের মমতাজ আলীর ছেলে।

নিহত বদরুলের পরিবারের উদ্ধৃতি দিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, বদরুল মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

বুধবার দুপুরে দরাকুল প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ঝোপে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বদরুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত