বাংলা ভাষা নিয়ে টেলিভিশন রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ বরিশাল বিভাগের বাছাই পর্ব আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। বরিশাল সরকারি মডেল স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা হবে। নিবন্ধিত শিক্ষার্থীদের সকাল ৯টায় সেখানে উপস্থিত হতে বলা হয়েছে। ইস্পাহানি মির্জাপুর এ আয়োজন করছে।
প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা বাংলাবিদ পাবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া প্রথম ১০ প্রতিযোগী পাবে একটি করে ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই অনুষ্ঠানটি সম্প্রচার করবে। সংবাদ বিজ্ঞপ্তি।
