কালুখালীতে ৩ কৃষকের ৫ গরু চুরি

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১২:৪০ এএম

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় একই রাতে তিন কৃষকের পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকার কৃষকরা রীতিমতো শঙ্কিত।

ইউপি সদস্য তনয় চক্রবর্তী শম্ভু জানান, গত মঙ্গলবার গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র ট্রাক থামিয়ে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাশের চাঁদপুরের গোকুল দত্তের গোয়ালঘর থেকে দুটি, বিপুল দত্তের একটি এবং আবদুল হালিমের বাড়ি থেকে দুটি গরু নিয়ে গেছে।

কালুখালী থানার ওসি এস এম আবু ফরহাদ রাতে পুলিশি টহল ছিল দাবি করে বলেন, গ্রামের মধ্যে কোথাও ট্রাক থামিয়ে অন্য জেলার সংঘবদ্ধ চোরচক্রের সদস্যরা এ ঘটনা ঘটাতে পারে।

এর সপ্তাহখানেক আগে একই ইউনিয়নের বহর কালুখালী এলাকায় আসালত মণ্ডল ও পলাশ ওরফে পলুর চারটি গরু চুরির ঘটনা ঘটে।

কালুখালী উপজেলা চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম জানান, সপ্তাহের ব্যবধানে নয়টি গরু চুরির ঘটনায় কৃষকরা শঙ্কিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত