মতিঝিল-ধানমণ্ডি-উত্তরায় চক্রাকার বাস সার্ভিস

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৪:০৪ এএম

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ও যাত্রীদের চলাচলের সুবিধার্থে রাজধানীর ধানম-ি, উত্তরা, মতিঝিলে পৃথকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। গতকাল বুধবার সন্ধ্যায় ডিএসসিসির নগরভবনের সভাকক্ষে বাস রুট র‌্যাশনালাইজেশন বিষয়ে গঠিত কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মেয়র বলেন, ‘সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতায় আমরা এ সেবাটি চালু করতে পারব।’ এর আগে ডিএসসিসির সভাকক্ষে মেয়রের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান আবদুর রহমান, পরিবহন মালিক সমিতির নেতা এনায়েতুল্লাহ খানসহ ডিএমপি, বিআরটিসি, বিআরটিএ, ডিটিসিএ, রাজউক, ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত