লেবু : ত্বকের বিভিনড়ব দাগ দূর করে লেবু। লেবুতে থাকা এসিড ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। লেবু সøাইস করে কেটে ত্বকের যে অংশ রোদে পুড়েছে, সেই অংশের ওপর আলতো করে ঘষুন। কয়েক মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার করুন। তবে যাদের ত্বক স্পর্শকাতর, তারা সরাসরি লেবুর রস মুখে লাগাবেন না। সামান্য পানিতে ভিজিয়ে নিতে হবে। আলু : আলুর রসও ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল করতে সাহায্য করে। এতে রয়েছে ফাইবার, ভিটামিন ও মিনারেল, যা ত্বক ভালো রাখবে। পাশাপাশি এই রসের ব্লিচিং প্রপার্টিও রয়েছে, যা রোদে পোড়াভাব দূর করে। একটা মাঝারি আকারের আলু কুরিয়ে রস বের করে নিন। এতে এক টেবিল চামচ টাটকা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। বেসন : ২ টেবিল চামচ বেসন, ১ চিমটি হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ গোলাপজল এবং ১ টেবিল চামচ দুধ একসঙ্গে মিশিয়ে রোদে পোড়া অংশে লাগিয়ে ২০ মিনিট রাখুন। কিছুটা ভেজা থাকা অবস্থায় আস্তে আস্তে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এক দিন পরপর ব্যবহার করুন। টমেটো : টমেটোর রস রোদে পোড়া ত্বক ঠিক করতে ভালো কাজ করে। ১ টেবিল চামচ মসুর ডালের গুঁড়া, ১ টেবিল চামচ টমেটোর রস এবং এক চা- চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে রোদে পোড়া অংশের ওপর লাগান। আধঘণ্টা রেখে ঠা-া পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেঁপে : আধকাপ পাকা পেঁপের ক্বাথের সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। মধুও ত্বক নরম এবং যৌবনোচ্ছ্বল রাখতে সাহায্য করবে। ত্বকের ট্যানও দূর হবে এবং ত্বক নরম করে। টক দই : রোদে পোড়া ত্বকের জন্য খুব ভালো টক দই। রোদ থেকে ঘুরে এসে যদি টক দই মুখে ম্যাসাজ করতে পারেন, তাহলে সানট্যান ত্বকে বসে যাবে না। যদি বেশি হয়, সে ক্ষেত্রে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন খানিকটা কমলার রস। ভিটামিন সি-তে সমৃদ্ধ এই রস রোদেপোড়া ভাব অবশ্যই দূর করবে। সপ্তাহে দুবার এই প্যাক ব্যবহার করতে হবে। দুধ : ৪-৫টি স্ট্রবেরি এবং ২ টেবিল চামচ দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এটি ত্বক পরিষ্কার করে। স্ট্রবেরি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করার পাশাপাশি ত্বক উজ্জ্বল এবং কোমল করতেও সাহায্য করে। আটা : রোদে পোড়া ভাব কমাতে আটাও ভালো কাজ করে। ২ টেবিল চামচ আটার সঙ্গে পরিমাণমতো পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। রোদ থেকে ঘুরে এসে রোদে পোড়া অংশে পুরু করে এই মিশ্রণ লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই মিশ্রণ ব্যবহার করতে পারেন।
×
