চাকরি রাজস্বকরণসহ তিন দফা দাবিতে দিনাজপুরের হাকিমপুরে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের (বিআরডিবি) কর্মকর্তা-কর্মচারীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা বিআরডিবি অফিসের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। বিআরডিবির কর্মীরা জানান, আগামী ১৫ মার্চ পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে। এদিকে তাদের এ কর্মবিরতি চলার কারণে বিপাকে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।
×
