ঠাকুরগাঁওয়ে সত্যেন সেন গণসংগীত উৎসব

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১১:৩৩ পিএম

‘সময়ের ভ্রান্তিতে টলো না, লড়াইটা কখনো ভুলনা’ এই সেøাগান নিয়ে ঠাকুরগাঁওয়ে হয়ে গেল সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা। গতকাল শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচী শিল্পীগোষ্ঠী সত্যেন সেন গণসংগীত প্রতিযোগিতার আয়োজন করে। জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগীত বিদ্যালয়ের ২৫ শিল্পী একক এবং দলীয় গানের প্রতিযোগিতায় অংশ নেয়। সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতার উদ্বোধন করেন উদীচী জেলা সংসদের সভাপতি সেতারা বেগম। এ সময় গণসংগীত প্রতিযোগিতার আহ্বায়ক অনুপম মনি, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক, সহসাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত