চন্দনাইশে ‘স্বাধীনতা শুবাচ বইমেলা’ আজ

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১১:৪৪ পিএম

মহান স্বাধীনতা দিবস সামনে রেখে শুদ্ধ বানানচর্চা (শুবাচ) চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ শনিবার দিনব্যাপী ‘স্বাধীনতা শুবাচ বইমেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী। এতে সভাপতিত্ব করবেন শুবাচ প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি গবেষক ড. মোহাম্মদ আমীন। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। এতে সভাপতিত্ব করবেন শুবাচ চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি শাহজাহান আজাদ। আলোচনায় অংশ নেবেন শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা। হাজি মোস্তাক আহমদ ফাউন্ডেশনের সহযোগিতায় এ মেলার মিডিয়া পার্টনার দৈনিক দেশ রূপান্তর ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকা।

বইমেলায় শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণও থাকছে। মেলায় ১০টি প্রকাশনা ও সংগঠনের বুক স্টল থাকছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত