পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় জুয়েল বয়াতি (৩০) নামে এক জেলে নিখোঁজ ও দুই জেলে আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোররাত ৪টার সময় উপজেলার বাদামতলা এলাকায় তেঁতুলিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজের বাবা উপজেলার মমিনপুর এলাকার আলী হোসেন বয়াতি বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ জুয়েলের বাবা আলী হোসেন জানান, শুক্রবার ভোররাত ৪টার সময় ঢাকা থেকে কালাইয়াগামী যাত্রীবাহী লঞ্চ বন্ধন-৫ তাদের মাছধরা ইঞ্জিনচালিত ট্রলারে ধাক্কা দিলে দুই জেলে আহতাবস্থায় সাঁতরে তীরে উঠে আসে। এ ঘটনার পর থেকে জুয়েল নিখোঁজ রয়েছে। স্থানীয়ভাবে নদীতে খোঁজাখুঁজি করে তাকে এখনো পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লঞ্চের ধাক্কায় জেলে জুয়েল নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই জেলের বাবা আলী হোসেন থানায় একটি অভিযোগ দিয়েছেন।
