শরীয়তপুরে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১২:৩৬ এএম

‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি-সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত দেশ চাই’Ñ এই সেøাগানে শরীয়তপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় আংগারিয়া হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এএএ) আয়োজনে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আবদুর রব মুন্সীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আসুস সালাম হাওলাদার, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত