মেষ: তরল পদার্থের ব্যবসায় লাভ হবে। মায়ের সুচিকিৎসার ব্যবস্থা হবে। বাড়িতে শান্তি আসবে।
বৃষ: স্বল্প ভ্রমণ শুভ। বাড়িতে অতিথি আসতে পারে। ব্যবসায় লাভ হবে।
মিথুন: সুতা বা আঁশজাতীয় ব্যবসা ভালো চলবে না। যন্ত্রপাতির ব্যবসা লাভজনক হবে। আয় বাড়বে।
কর্কট: বিদেশ ভ্রমণ শুভ নয়। খাদ্যদ্রব্যের ব্যবসা লাভজনক হবে। অভ্যাস না বদলালে চরিত্রে কলঙ্ক আসবে।
সিংহ: বৈদেশিক বাণিজ্যের দরজা খুলবে। অংশীদারি ব্যবসায় প্রভাব খাটানো যাবে। পাওনা টাকা আদায় কঠিন হবে।
কন্যা: ধারের টাকা আংশিক আদায় হবে। আত্মীয়রা কাজে সহযোগিতা করবে। অর্থ সঞ্চয়ের পরিবেশ আসবে।
তুলা: শত্রুরা বন্ধুদের সঙ্গে হাত মেলাবে। বৈদেশিক বাণিজ্যে নতুন গতি পাবে। আয় বাড়বে।
বৃশ্চিক: চাপ প্রয়োগ করলে পাওনা অর্থ আদায় হবে। বিদেশ ভ্রমণ শুভ। সম্মান বৃদ্ধির সম্ভাবনা আছে।
ধনু: সাংবাদিকদের জন্য দিনটি শুভ নয়। আয় বাড়লেও কর্মক্ষেত্রে প্রতিপক্ষের প্রভাব বাড়বে। চর্মরোগ থেকে সতর্ক থাকুন।
মকর: ব্যবসার জন্য বিদেশ ভ্রমণের যোগ আছে। আয় বাড়বে। কিন্তু শরীরে নানা পীড়ার যোগ আছে।
কুম্ভ: শিক্ষার্থীদের শিক্ষায় উন্নতি হবে। ব্যাংক থেকে ঋণ লাভের সম্ভাবনা আছে। স্বাস্থ্যের দিকে নজর না নিলে কঠিন রোগে ভোগার সম্ভাবনা আছে।
মীন: সাংবাদিকরা অন্যের প্রভাবে প্রভাবিত হতে পারেন। সন্তানের রোগভয় আছে। আলস্য শুভ কর্মের অন্তরায়।
