সিগারেট ধরাতেই পুরো বাসায় আগুন, দগ্ধ ৩

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০১:৪০ পিএম

রাজধানীর মহাখালীর একটি বাসায় জমে থাকা গ্যাস লিকেজ থেকে আগুনে নারীসহ ৩ জন দগ্ধ হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সাগর ভুইয়া (২৫), তার সহকর্মী মো. হিমেল (২০) ও তাদের বাসার গৃহকর্মী। দগ্ধ অবস্থায় তারা নিজেরাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন। পরে তাদেরকে বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়। তবে গৃহকর্মী অন্য কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি।

দগ্ধ সাগর জানান, এসএস ট্রেডার্স নামের একটি কোম্পানিতে চাকরি করেন তারা ২ জন। থাকে আমতলীর চেয়ারম্যান বাড়ি ২ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়ির ৩য় তলায় থাকেন।

তিনি বলেন, সকাল ৮টারর দিকে কাজের বুয়া আসেন বাসায়। এ সময় দরজা খুলে দিয়ে সিগারেট জ্বালানোর জন্য ম্যাচ জ্বালান তিনি। এর সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনিসহ, পাশের রুমে ঘুমিয়ে থাকা হিমেল ও রান্না ঘরে থাকা গৃহকর্মীও দগ্ধ হন।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শংকর পাল জানান, সাগরেরর শরীরের ৬৫ শতাংশ, হিমেলেরর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ২ জনকেই ভর্তি রাখা হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গচিহাট গ্রামের মো. শামসুদ্দিন ভুইয়ার ছেলে সাগর। একই গ্রামের জামাল উদ্দিনেন ছেলে হিমেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত