মেলায় নৌকার রাইডে চড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১০:৪৩ পিএম

রাজধানীর রায়েরবাগের রশিদবাগে মেলায় বৈদ্যুতিক খেলনা নৌকার রাইডে চড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বীথি আক্তার (১০) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রায়েরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ত বীথি। তার পিতা সৌদি আরব প্রবাসী আবু সাঈদ মিয়া। মা লিপি আক্তারের সঙ্গে সে রায়েরবাগ পুনম সিনেমা হলের পশ্চিম পাশের নিজ বাসায় থাকত।

বীথিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই সুমন জানান, বীথির মা নানি বাড়িতে বেড়াতে যায়। সকাল সাড়ে ১০ টার দিকে বীথি একাই বাসার পাশে একটি মেলায় যায় ঘুরতে। সেখানে বৈদ্যুতিক খেলনা নৌকায় উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে মেলার লোকজনই তাকে অর্ধমৃত অবস্থায় বাসায় নিয়ে আসে। বাসা থেকে তাকে হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত