দেশের একমাত্র নারী নীল গাইটি মারা গেছে

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১১:১৭ পিএম

দেশের একমাত্র নারী নীল গাইটি আর নেই। গত শনিবার দিনাজপুরের রামসাগরে জাতীয় উদ্যানে এর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে উদ্যান কর্তৃপক্ষ। গত বছর সেপ্টেম্বরে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা থেকে উদ্ধার করা হয় দেশের একমাত্র নারী নীল গাইটি। গণমাধ্যমে খবরটি প্রচারিত হলে এটিকে নিয়ে বেশ কৌতূহল সৃষ্টি হয়; আশার সঞ্চারও ঘটে বিলুপ্তপ্রায় প্রাণীকে রক্ষা করা যাবে ভেবে।

রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক এ কে এম আবদুস সালাম তুহিন জানান, ‘গত সেপ্টেম্বরে আমরা নারী নীল গাইটি রামসাগর জাতীয় উদ্যানে রাখি। কিছুদিন পর রাজশাহী থেকে একটি পুরুষ নীল গাই উদ্ধার হয়। পুরুষটিকেও আমরা এ উদ্যানে নিয়ে আসি। নীল গাইয়ের যাতে বংশবিস্তার ঘটে সে জন্য তাদের একসঙ্গে রাখা হয়। ভালোই চলছিল তাদের দিন। তবে শনিবার নারী নীল গাইটি কাঁটাতারের বেড়া লাফিয়ে পার হওয়ার চেষ্টা করলে প্রাচীর থেকে পড়ে গিয়ে মারা যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত