নগরীর কোতোয়ালি থানাধীন আলমাস সিনেমার মোড়ে ৩ নম্বর বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াউল হক (৭০) বাঁশখালী উপজেলার ছনুয়ার জমিদার বাড়ির মৃত মোজাহেরুল হকের ছেলে। বর্তমানে পাঁচলাইশ শুলকবহর এলাকার আবদুল হামিদ লেইনের বাসিন্দা।
তিনি এশিয়ান ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের কর্মচারী বলে জানায় পুলিশ।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আলমাস সিনেমার সামনে মোড়ে বাসের ধাক্কায় গুরুতর আহত হন জিয়াউল হক। তাকে উদ্ধার করে পথচারীরা বেলা ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বাস ও এর চালককে আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার উপ-পরিদর্শক এরশাদ উল্লাহ।
