৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইর মামলা

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১১:৫২ পিএম

ওজন-যন্ত্রের ভেরিফিকেশন সনদ নবায়ন না করায় চট্টগ্রামে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল মঙ্গলবার নগরীর কর্নেল হাট এলাকার সিটি করপোরেশন মার্কেটের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

বিএসটিআই চট্টগ্রামের পরিচালক ইঞ্জিনিয়ার মো. সেলিম রেজা দেশ রূপান্তরকে বলেন, ‘বিএসটিআইর একটি টিম মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ওজন-যন্ত্রের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওজন ও পরিমাপ মানদ- আইনে মামলা হয়। প্রতিষ্ঠানগুলো হলÑ ভাই ভাই মাংসের দোকান, কাজলের ফলের দোকান, নুরউদ্দিনের মুরগির দোকান, ডিসকাউন্ট সেন্টার এবং ভাই ভাই মুদি স্টোর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত