ট্রেনের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৯:২৮ এএম

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শহরের ইসলামবাগ এলাবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫) ও মোহাম্মদ পাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মো. মনিরুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ১১টার দিকে গোপালগঞ্জে এসে পৌঁছায়। দুর্ঘটনাস্থানে একটি রেলক্রসিং রয়েছে। ধারণা করা হচ্ছে এই তিন যুবক মোটরসাইকেলে করে রেললাইন ক্রস করার সময় ট্রেনের নিচে
পড়ে কাটা পড়েছে।

পুলিশ ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এখন পর্যন্ত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত