ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে গতকাল বুধবার জিকরুল ইসলাম (৩৪) নামে একজনকে আটক করেছে বিজিবি। তিনি নড়াইলের লোহাগড়া থানার আলেক মোল্লার ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালিতে দুপুরে সীমান্ত এলাকায় চেকপোস্টে থাকা একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় জিকরুল ইসলামের দেহ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি সদস্যরা। আটক স্বর্ণের মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
