আড়াইহাজারে ব্লেডের আঘাতে ক্ষতবিক্ষত মাদ্রাসাশিক্ষার্থী

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০২:৩৪ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিশুকে হাত-পা বেঁধে ব্লেড দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত আল-আমিন (১২) স্থানীয় দয়াকান্দা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন গতকাল বুধবার ভোরে মাদ্রাসাটির ভেতরে ঢুকে তার ছেলের ওপর এই হামলা চালায় বলে জানিয়েছেন আল-আমিনের বাবা মানিক মিয়া।

উপজেলার চৈতনকান্দা গ্রামের বাসিন্দা মানিক মিয়া দেশ রূপান্তরকে জানান, ভোরে ফজরের আজান শেষে মাদ্রাসায় নামাজের প্রস্তুতি নিচ্ছিল আল-আমিন। তখন চৈতনকান্দা গ্রামের রহমানের ছেলে এনামুল ও রাজ্জাকের ছেলে ছালামসহ কয়েকজন যুবক মাদ্রাসায় ঢুকে আল-আমিনের ওপর হামলা চালায়। তারা আল-আমিনকে মাদ্রাসার দ্বিতীয় তলার সিঁড়িতে নিয়ে হাত-পা বেঁধে ব্লেড দিয়ে শরীরে অসংখ্য আঘাত করে। এতে জ্ঞান হারিয়ে ফেললে আল-আমিনকে মৃত ভেবে তারা পালিয়ে যায়। পরে মাদ্রাসার অন্য শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত