হঠাৎ প্রাপ্তি যোগ সিংহের, ব্যয় বাড়বে ধনুর

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৮:৫১ এএম

মেষ : বেশি পরিশ্রমে রোগ হওয়ার সম্ভাবনা। টাকা স্থিতি হবে। বন্ধুদের ধার দিতে হবে।

বৃষ : রাজনীতিবিদদের প্রতিপক্ষ প্রবল হবে। আত্মীয়রা শত্রুশিবিরে অবস্থান নিতে পারে। স্ত্রীর অর্থ সঞ্চয় হবে।

মিথুন : চাকরির উন্নতিতে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে। কাজে উন্নতি হবে। সংসারে শান্তি বিরাজ করবে।

কর্কট : কাজে ব্যস্ততা বাড়বে। ভ্রমণ খুব শুভ হবে না। সংসারে স্ত্রীর প্রভাব বাড়বে।

সিংহ : নিজ কাজে অন্যদের লাভ হবে। ব্যয় নিয়ন্ত্রণ করেন। হঠাৎ প্রাপ্তি যোগ আছে।

কন্যা : কর্মক্ষেত্রে কর্মচারীদের ওপর বিশ^াস করে নিজে নির্লিপ্ত থাকলে চলবে না। মন চঞ্চল থাকবে। ঋণ করার সম্ভাবনা আছে।

তুলা : সুবিধাবাদী বন্ধুরা বিদায় হবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। আয় ও বন্ধুত্বের ক্ষেত্র শুভ।

বৃশ্চিক : বন্ধুদের জন্য কর্মে ব্যস্ততা ও পরিশ্রম বাড়বে। তরল পদার্থের ব্যবসায় উন্নতি হবে। অবসাদ দেখা দেবে।

ধনু : সংগীতচর্চায় অগ্রগতি হবে। কাজে আত্মীয়দের সহযোগিতা পাবে। ব্যয় বাড়বে।

মকর : দূর ভ্রমণে ব্যয় বাড়বে। বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। অর্থ সঞ্চয়ের পরিবেশ পাবে।

কুম্ভ : ঋণ পরিশোধের সম্ভাবনা আছে। অংশীদারদের লাভ হবে। শরীরে পীড়ার ভয় আছে।

মীন : প্রতিপক্ষকে জব্দ করা যাবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ করা যাবে। অলসতা পরিহার করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত