কল্যাণপুরে লরিচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১২:৪১ পিএম

রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় তেলের লরিতে চাপা পড়ে আবদুর রাজ্জাক নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রাজ্জাক মেহেরপুর সদর এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাদ্রাসা শিক্ষক ছিলেন।

মিরপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ভোর ৪টার দিকে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে তেলের লরিতে চাপা পড়েন মাদ্রাসা শিক্ষক রাজ্জাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত