নির্বাচন সমন্বয়কারীর বাসভবনে আগুন

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১১:২০ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী খান মো. আবু বকর সিদ্দিকীর নির্বাচনী সমন্বয়কারী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদের বাসভবনে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরের সুবিদখালী হাই স্কুল সংলগ্ন বাসভবনে গত বুধবার রাত ৩টায় দুর্বৃত্তরা এ আগুন লাগায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসহ তার পরিবার চরম আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি।

সোহেল আহমেদ জানান, গত বুধবার রাত ৩টার দিকে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ভাইয়ের নির্বাচনী পোস্টার নেওয়ার কথা বলে দরজা খুলতে বলে সাত-আট যুবক। দরজা খুলে দেশীয় অস্ত্রসহ মুখোশ পরিহিতদের দেখতে পেয়ে তিনি দরজা বন্ধ করতে গেলে তাকে ধাক্কা দিয়ে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। মুহূর্তেই তারা ঘরের আসবাবপত্র বাইরে নামিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তিনি দৌড়ে অন্য রুমে ঢুকে দরজা বন্ধ করে মির্জাগঞ্জ থানায় খবর দেন। এর মধ্যেই নির্বাচনী পোস্টার, দুটি সোফাসেট ও একটি টেলিভিশন আগুনে পুড়ে যায়।

মির্জাগঞ্জ থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস বলেন, ঘটনা শুনে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত