দিনাজপুরে জামায়াতের আমিরসহ ১৬ নেতা আটক

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০৯:৪৭ পিএম

দিনাজপুরের বিরামপুর উপজেলায় নাশকতার পরিকল্পনার গোপন বৈঠককালে জেলা জামায়াতের আমির ও ছয়টি উপজেলার আমির এবং সাধারণ সম্পাদকসহ ১৬ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টায় বিরামপুর আদর্শ বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম, হাকিমপুর উপজেলা জামায়াতের আমির সাইদুল ইসলাম, হাকিমপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর শহিদ, ঘোড়াঘাট উপজেলা জামায়াতের আমির আজিজার রহমান, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল কাসেম, পার্বতীপুর উপজেলা জামায়াতের আমির ইউসুফ আলী, বিরামপুর উপজেলা জামায়াতের আমির মোরশেদ আলী, বিরামপুর পৌর জামায়াতের আমির সাখাওয়াত হোসেন, ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির মনজুরুল কাদের, জেলা পরিষদ সদস্য আমজাদ হোসাইন, হাফিজুল ইসলাম, এনামুল হক, এনামুল হক (২), আবু তাহের, মনজুরুল ইসলাম, রেজাউল ইসলাম। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ‘বিরামপুর আদর্শ বিদ্যালয়ে জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেÑ এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত