মেহেরপুরে শেষ হলো নজরুল জাতীয় সম্মেলন

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১০:৩১ পিএম

‘গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই অসাম্প্রদায়িক ও সাম্যের বাণী এবং নজরুলগীতির শুদ্ধচর্চা ছড়িয়ে দিতে মেহেরপুরে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল নজরুল জাতীয় সম্মেলন। গত ১৯ থেকে শুরু হয়ে ২১ মার্চ মধ্যরাতে শেষ হয় সম্মেলন।

জতীয় কবি নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ‘নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ প্রকল্পের আওতায় মেহেরপুরে এই সম্মেলন এবং শুদ্ধ নজরুল সংগীতচর্চা প্রশিক্ষণ হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এই সম্মেলনের উদ্বোধন এবং মেহেরপুর শামসুজ্জোহা পার্কে এর সমাপনী হয়।

সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এই সম্মেলনের উদ্বোধন করেন এবং খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে তিন দিনের এই সম্মেলনে কবি আসাদ চৌধুরী, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব আবদুর রাজ্জাক ভূঁইয়াসহ নজরুল গবেষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত