শাহজালালে স্বর্ণবারসহ আটক ১

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১১:১৪ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটটি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বারসহ তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডা. শহিদুল ইসলাম জানান, সকালে ওমানের রাজধানী মাসকট হতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-২২২) আসা মিজানুর রহমানকে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তী সময়ে তার ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো আটটি স্বর্ণবার বের করা হয়। যার আনুমানিক মূল্য পঞ্চাশ লাখ টাকা। শুল্ক আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত