জয়পুরহাটের পাঁচবিবিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহাফুজ (১৭) ও তৈবুর রহমান (৫৫) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেলে পাঁচবিবি-কামদিয়া সড়কের হরেন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ছাড়া গুরুতর আহত অবস্থায় রাতুল নামে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন- পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকার সাইফুল রহমানের ছেলে মাহাফুজ ও পানিয়াল গ্রামের মৃত মফিজ মণ্ডলের ছেলে তৈবুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৩টার দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের হরেন্দা এলাকায় ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তবিবর মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় মাহফুজকে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।
