শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর ৩২ কর্মী আটক

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১১:০২ পিএম

গাজীপুরের শ্রীপুরে নির্বাচনী প্রচারের সময় পার হয়ে গেলেও বিধি লঙ্ঘন করে প্রচারের সময় এক প্রার্থীর ৩২ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১টার দিকে শ্রীপুর পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের বেশিরভাগই শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শামসুল আলম প্রধানের কর্মী-সমর্থক বলে দাবি ওই প্রার্থীর। শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারের সময় শেষ হওয়ার পরও প্রচার চালানোয় ৩২ কর্মী-সমর্থককে আটক করা হয়। গতকাল শনিবার বিকেলে গাজীপুর আদালতে তাদের পাঠানো হয়েছে। অবশ্য এ ব্যাপারে প্রার্থী সামসুল আলম প্রধান জানান, তার কর্মী-সমর্থকরা শহর থেকে বাড়ি ফেরার পথে পুলিশ অন্যায়ভাবে নির্বাচনের আগের দিন তাদের আটক করেছে। তিনি অবিলম্বে তার কর্মী-সমর্থকদের মুক্তি দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত