পুকুর কাটায় কারাদণ্ড

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১১:০৮ পিএম

নাটোরের বড়াইগ্রামে ফসলি জমিতে নিয়ম বহির্ভূতভাবে পুকুর কাটায় রুবেল হোসেন রানা (২৬) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়া মহিলা কলেজের পাশে পুকুর কাটার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আনোয়ার পারভেজ এ দণ্ড দেন।

একই সঙ্গে তিনি পুকুর কাটার এক্সক্লেভেটরের দুটি ব্যাটারিও জব্দ করে নিয়ে যান। দণ্ডপ্রাপ্ত রুবেল জেলার গুরুদাসপুর উপজেলার পশ্চিম নওপাড়া গ্রামের আশরাফ আলী প্রামাণিকের ছেলে।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ইউএনও আনোয়ার পারভেজ পুলিশসহ সেখানে গিয়ে রুবেলকে হাতে নাতে আটক করেন। একই সঙ্গে এক্সক্লেভেটরের দুটি ব্যাটারি জব্দ করেন। পরে রুবেলকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত