গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা শাবকের জন্ম হয়েছে। গতকাল রবিবার ভোরে জেব্রার বেষ্টনীতে এটি জন্ম নেয়। সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান জানান, সকালে জেব্রা বেষ্টনীতে গিয়ে দেখা যায় একটি জেব্রা শাবক জন্ম নিয়েছে। শাবকটি তার মায়ের সঙ্গে সুস্থ রয়েছে। পরিদর্শক আনিসুর আরও বলেন, এই নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা শাবকের সংখ্যা হলো ১৫টি। এর আগেও বিভিন্ন সময় এ পার্কে আরও জেব্রা শাবকের জন্ম হয়। বিভিন্ন সময় আফ্রিকা থেকে জেব্রা সংগ্রহ করে এ পার্কে আনা হয়। সাফারি পার্ক প্রকল্পের পরিচালক মিহির কুমার দে জানান, মা জেব্রা ও তার নতুন অতিথি ভালো রয়েছে।
×
