চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় বিভিন্ন অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন রোববার দেশ রূপান্তরকে জানান, শনিবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি মহসিন বলেন, ৪টি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত ও নাশকতা মামলায় তালিকাভুক্ত আসামি চৈতন্যগলি এলাকার মৃত আলী মেহেদী খান মাসুমের ছেলে আলী আব্বাস (৫৫), ২টি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আলকরণ রোডের তাজুল মল্লিকের বাড়ির ছিদ্দিক আহমদের ছেলে সাজ্জাদ আহমদ (৫০) ও ১টি চেক জালিয়াতির মামলার সাজাপ্রাপ্ত ইমন পাহাড়তলীর মাইট্যা পাড়ার শহিদুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম ইমনকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
অপর একটি অভিযানে শনিবার রাত পৌনে ১০টার দিকে স্টেশন রোড এলাকায় যাত্রী ছাউনির সামনে ছিনতাইকালে মো. সাহাদাত হোসেন (১৮), মো. খোকন হোসেন (২৮) ও মো. রমজান (২২) নামের ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশ।
অপরদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিআরটিসি মোড়ে অভিযান চালিয়ে ফ্লাইওভারের ওপর অবস্থান নেওয়া মো. আনোয়ার হোসেন মজুমদার (৪৯) ও মো. সাইফুল ইসলামকে (২২) দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
