নির্বাচন-পরবর্তী সহিংসতা

শৈলকুপায় বাড়িঘরে হামলা ভাঙচুর

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০৯:২৮ পিএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে বেশ কয়েকজন। গত রবিবার রাত ১২টার দিকে ওই উপজেলার ধর্মপাড়া, পাঁচপাকিয়া, বগুড়া, বৃত্তিপাড়া ও হাটফাদিলপুরে গ্রামে এসব হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলাজুড়ে পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, আলম ম-ল লোকজন নিয়ে লিটন হোসেন, টেন্টু মিয়া, ইসাহাক আলী, চুন্নু মিয়া ও দিলদার হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করা হয়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু বিশ্বাস বলেন, এ অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে একই উপজেলার পাঁচপাকিয়া গ্রামের আইয়ুব আলী, মমরেজ আলী, ওয়াহেদ আলী ও উজির আলীর বাড়িতে গতকাল সোমবার সকালে হামলা করে আনারস প্রতীকের সমর্থকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত