শিশুর জীব‌নের মূল্য আড়াই লাখ টাকা!

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০৩:১১ পিএম

শরীয়তপু‌রের ন‌ড়িয়া উপ‌জেলায় ট্রলি চাপায় নিহত শিশু শ্রেণির ছাত্রী শিশু মি‌থিলার (৪) জীবনের মূল্য হিসেবে দুই লাখ ষাট হাজার টাকা দিয়েছে ট্রলির মালিক। এলাকাবাসীর দাবি এভা‌বে জীব‌নের মূল্য নির্ধারণ করা ব‌লে দুর্ঘটনার প‌রিমাণ বেড়ে যা‌বে।

নিহত মি‌থিলা উপ‌জেলার ঘ‌ড়িসার ইউনিয়‌নের বা‌রৈপাড়া গ্রা‌মের মোবারক হাওলাদা‌রের মে‌য়ে। সে আটপাড়া ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের প্রি-প্রাথ‌মিক শিশু শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্র জানায়, গত ১৬ মার্চ সকাল ৮টার দিকে মা লি‌পি বেগ‌মের হা‌তের আঙুল ধ‌রে ঘ‌ড়িসার বা‌রৈপাড়া সড়ক দি‌য়ে হেঁটে স্কু‌লে যা‌চ্ছিল মি‌থিলা। তখন মা‌য়ের হা‌তের আঙুল ছে‌ড়ে সড়‌কের মা‌ঝে চ‌লে গে‌লে হঠাৎ এক‌টি ট্রলি এসে মি‌থিলা‌কে চাপা দেয়। তখন শিশু‌টি গুরুতর আহত হয়।

আহত অবস্থায় মি‌থিলা‌কে ঘ‌ড়িসার আধুনিক হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ব‌লে ঘোষণা ক‌রেন। এ ঘটনায় ট্রলি জব্দ ক‌রে ভাঙচুর ক‌রে ও চালক‌কে আটক ক‌রে পু‌লিশে সোপর্দ ক‌রে এলাকাবাসী। প‌রে তারা বিক্ষোভ করেন। পু‌লিশ ও স্থানীয় চেয়ারম্যান গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে ক‌রে। 

এ ঘটনায় ওই‌দিন মি‌থিলার চাচা রু‌বেল হাওলাদার বাদী হ‌য়ে ন‌ড়িয়া থানায় একটি মামলা ক‌রেন। মামলার আসামি ‌ট্রলির ড্রাইভার শাহআলম মোল্লাকে আটক ক‌রে শরীয়তপুর আদাল‌তে প্রেরণ ক‌রে ন‌ড়িয়া থানা পু‌লিশ। গত ২৪ মার্চ শাহআলম আদালত থে‌কে জা‌মি‌নে বের হন।

প‌রে ২৭ মার্চ বুধবার দুপুর ১২টার দি‌কে ঘ‌ড়িসার ইউনিয়ন প‌রিষদ ভব‌নের ক‌ক্ষে ব‌সে ‌মি‌থিলার মা লি‌পি বেগম ও ট্রলির মা‌লি‌ক ছাত্তার মা‌লত ও চালক শাহআলম মোল্লা‌কে নি‌য়ে ব‌সে স্থানীয় সা‌লিশে এ বিষয়‌টি দুই লাখ ষাট হাজার টাকায় মীমাংসা ক‌রে দেওয়া হয়। 

এ সময় ঘ‌ড়িসার ইউনিয়ন প‌রিষদ চেয়‌ারম্যান আ. রব খান, ঘ‌ড়িসার ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি এমএ আকবর হাওলাদার, সাধারণ সম্পাদক লিয়াকত হো‌সেন মুন্সীসহ অনেকে উপ‌স্থিত ছি‌লেন।

ন‌ড়িয়া থানার (ও‌সি) একেএম মঞ্জুরুল হক আকন্দ জানান, সড়ক দুর্ঘটনায় মিথিলা নিহ‌তের ঘটনায় মামলা হ‌য়ে‌ছে। মামলার আসামিকে আটক ক‌রে কো‌র্টে চালান ক‌রা হ‌য়ে‌ছে। প‌রে তারা মী‌মাংসা হ‌য়ে‌ছে কিনা জা‌নি না।

এ বিষ‌য়ে নিহত মি‌থিলার মা লি‌পি বেগম বলেন, “মামলা ক‌রে‌ছি, কিন্তু আসামি জা‌মি‌নে চ‌লে এসে‌ছে। মামলা ক‌রে তো লাভ হ‌লো না। তাই এলাকাবাসীর মীমাংসায় আপস হয়েছি। এ বিষয়ে আর কিছু বলার নেই।”‌

×
সর্বশেষ সর্বাধিক পঠিত