সোনাগাজীতে যৌন হেনস্তার অভিযোগে অধ্যক্ষ আটক

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০৭:৪২ পিএম

এক ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে সোনাগাজী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

ছাত্রীর বড় ভাই মাহমুদুল হাসান নোমান জানান, বুধবার সকালে ওই মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রীকে নিজ অফিস কক্ষে ডেকে নেয় অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা। কিছুক্ষণপর সেখানে ওই ছাত্রী অজ্ঞান হয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। পরে শিক্ষার্থীকে বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জিজ্ঞেস করলে অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন।

ওই ছাত্রীর বরাত দিয়ে আরো জানান, এর আগেও অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে একাধিকবার তাকে যৌন হেনস্তার চেষ্টা চালায়।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে সিরাজ উদ্দৌলাকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত