দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সব ঘরে আগামী জুনের মধ্যে বিদ্যুৎ যাবে বলে ঘোষণা দিয়েছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। ‘আলোর ফেরিওয়ালা’ নামে কর্মসূচি নিয়ে পার্বতীপুরের ঘরে ঘরে অল্প সময়ে বিদ্যুৎ সংযোগ প্রদান করছে সমিতিটি।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মজিবুল হক জানান, গত ২৬ মাসে ২৬ হাজার নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। বর্তমানে পার্বতীপুর উপজেলায় ১০ ইউনিয়ন ও পৌরসভায় (আংশিক) পল্লী বিদ্যুৎ সমিতি ৭৪ হাজার গ্রাহককে বিদ্যুৎসেবা দিয়ে যাচ্ছে।
