আইসক্রিম ললিপপ কুলফির ট্রে

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১১:৫৬ পিএম

আইসক্রিম, ললিপপ ও কুলফি ডাইস শুধু আইসক্রিম তৈরিতে ব্যবহার হয় না। আরও নানা কাজে আইস ট্রে ব্যবহৃত হয়। জেনে নেওয়া যাক আইসক্রিম, ললিপপ, কুলফির ট্রের ধরন ও দরদাম

কফি : যদি আপনার কফির পাত্রে কিছু কফি অবশিষ্ট থাকে, এটি ট্রেতে সংরক্ষণ করুন। পরে এই বরফ কফির সঙ্গে দুধ মিশিয়ে নিন, হয়ে যাবে সুস্বাদু ককটেল।

লাচ্ছি : যারা লাচ্ছি খেতে পছন্দ করেন তারা ট্রেতে লাচ্ছি সংরক্ষণ করে, লাচ্ছি খাবার সময় আরও সুস্বাদু করতে পারেন।

অ্যালোভেরা জুস : অ্যালোভেরা জুস ট্রেতে সংরক্ষণ করে, রূপচর্চা ও প্রসাধনী হিসেবে ব্যবহার করতে পারেন।

চকলেট: চকলেট বরফ কিউব তৈরি করার পর, দুধে মিশিয়ে সুস্বাদু চকলেট ককটেল  তৈরি করা যাবে। 

লেবুর রস ও পুদিনা : লেবুর রস ও পুদিনা পাতা একত্রে ট্রেতে সংরক্ষণ করে রাখলে, বাড়িতেই তৈরি করা যাবে নানা পানীয়। যা এই গরমে আরাম করে খেতে পারবেন।

ধরন ও দরদাম : বাজারে অনেক আকারের আইসক্রিম, ললিপপ, কুলফির ট্রে পাবেন। প্রত্যেকটি ট্রের দাম আকার ও মানের ওপর নির্ভর করবে। মাল্টি কালার কুলফি ট্রে (৬টি) ২০০ টাকা, মিনি আইস ট্রে (১০ থেকে ৩০টি কিউব) ১০৫ থেকে ২৫০ টাকা, রাউন্ড  শেপ ১৫০ টাকা, সিলিকন ট্রে ২০০ থেকে ৫০০ টাকা, কাভারসহ স্টার শেপ ট্রে ২০০ টাকা, স্টার ওয়ার টয় শেপ ট্রে ৩৫০ টাকা, ফ্রুট শেপ ট্রে (২০টি) ৪০০ টাকা,  কার্টুন শেপ ট্রে (২০টি) ৪০০ টাকা, হার্ট শেপ ট্রে (১০টি) ২০০ টাকা, ব্লু সিলিকন বল মেকার ট্রে ৭০০ টাকা, প্লাস্টিকের বক্সসহ ৪৪টি কিউব ৯০০ টাকা, আমব্রেলা শেপ ট্রে (৬টি) ২৫০ টাকা, আইস বক্স  ২০০ থেকে  ৪০০ টাকা।

কোথায় পাবেন : গাউছিয়া, নিউ মার্কেট, আরএফএল শোরুম, আগোরা, মীনা বাজার, স্বপ্ন, বেস্ট বাই, জিনিয়াস,  বেঙ্গল, হ্যাপি মার্ট, ল্যান্ডমার্ক, ল্যাভেন্ডার ইত্যাদি সুপার স্টোরে পাওয়া যাবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত