ময়মনসিংহ সিটি ভোট

আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু ১ এপ্রিল

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০২:২০ এএম

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়নের আবেদনপত্র বিক্রি শুরু হবে আগামী ১ এপ্রিল। গতকাল বুধবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের ১২তম সিটি করপোরেশন ময়মনসিংহে ভোট হবে আগামী ৫ মে। ৩৩টি ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত নারী ওয়ার্ড নিয়ে এ সিটি গঠিত হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে এ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১, ২ ও ৩ এপ্রিল সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আর ৩ এপ্রিল বিকেল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত