যৌন হয়রানির অভ্যন্তরীণ তদন্তে প্রায়ই রক্ষা পায় অভিযুক্ত

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০৩:৫৫ পিএম

কোনো প্রতিষ্ঠানে নারী কর্মীরা যৌন হয়রানির শিকার হলে অধিকাংশ সময় তার বিচার হয় না। প্রাতিষ্ঠানিক তদন্তের নামে পার পেয়ে যায় অভিযুক্ত। বিশ্বের বিভিন্ন ঘটনার কথা তুলে ধরে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা লস অ্যাঞ্জেলস টাইমস।

প্রায় এক বছর আগে নিউ ইয়র্কের ওয়ার্নার-মিডিয়ার চেয়ারম্যান কেভিন সুজিহারার বিরুদ্ধে এক অভিনেত্রীকে জড়িয়ে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠে। ওই অভিনেত্রীকে অভিনয়ের সুযোগ করে দেওয়ার নামে সুজিহারা তার সঙ্গে যৌন সম্পর্ক গড়েন। এই ঘটনা জানাজানি হলে তদন্ত শুরু হয়। বছর পেরিয়ে গেলেও কোনো ফলাফল জানা যায়নি।

সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, অভিনেত্রীর অভিযোগের কোনো সত্যতা তারা পায়নি!

ওয়াশিংটনের নামকরা আইনজীবী ডেরবা ক্যাটজ এ বিষয়ে বলেন, ‘কোনো প্রতিষ্ঠানের তদন্ত ততটাই ভালো, যতটা তারা চায়। সত্যিকারের তদন্ত হলে কোনো বাধ্যবাধকতা থাকে না। কিন্তু এসব ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা দেখা যায়। ’

২০১৬ সালে ফক্স নিউজের এক কর্মকর্তার বিরুদ্ধে এমন একটি অভিযোগ ওঠে। ওই সময় প্রতিষ্ঠানটি নিজেরা তদন্ত শুরু করে। কিন্তু নিজস্ব কর্মীর বিরুদ্ধে তারা কোনো প্রমাণ খুঁজে পায়নি। অবাক করার বিষয় হল, ওই একই ব্যক্তি আদালতে দোষী প্রমাণিত হন।

ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের এক কর্মকর্তার বিরুদ্ধে কয়েক বছর আগে ধর্ষণের অভিযোগ ওঠে। তাকে সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতিও দেওয়া হয়। সম্প্রতি জানা গেছে, তাকে প্রতিষ্ঠানটি চাকরিতে ফেরার অনুমতি দিয়েছে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত