ফায়ার সার্ভিস কর্মকর্তা অজ্ঞান হয়ে ঢামেকে ভর্তি

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০৭:৪৪ পিএম

বনানীর আগুন নিভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস কর্মকর্তা উদ্দীপন ভক্ত (২৯) অজ্ঞান হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যা ৬টার দিকে এফ আর টাওয়ারের ৮ তলায় অজ্ঞান  হয়ে পড়ে যান তিনি। পরে অসুস্থ উদ্দীপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদপুরের স্থায়ী বাসিন্দা ঢাকা হেডকোয়াটারে কর্মরত ছিলেন।

বনানীর ১৭ নম্বর রোডে ২২ তলা বিশিষ্ট এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে লাফিয়ে নামতে গিয়ে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। একজন আগুনে পুড়ে নিহত হন। বাকিদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি তাৎক্ষণিক।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আগুন লাগে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ভবনের ভতরে ঢুকে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত