বরিশালের থ্রি-স্টার মানের ‘হোটেল এরিনা’ থেকে বিশ্বব্যাংকের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই কর্মকর্তার নাম গোলাম মোস্তফা।
বৃহস্পতিবার সকালে হোটেলের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম জানিয়েছেন, গত ২৬ মার্চ গোলাম মোস্তফা হোটেল এরিনায় রুম নিয়েছন। তিনি বিশ্ব ব্যাংকের একটি প্রজেক্টের কনসালটেন্টের দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার হোটেলের তৃতীয় তলার ৩০৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কি কারণে তিনি মারা গেছেন সেটা নিশ্চিত করে বলতে পারেননি। তবে লাশের নাকে রক্ত ছিল বলে জানিয়েছেন তিনি। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
