নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামকে সরকার ঘোষিত হাওর অঞ্চল হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোনা হাওর রক্ষা ও উন্নয়ন পরিষদ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের মোক্তারপাড়া পৌরসভার মোড়ে ‘হাওর বাঁচাও, কৃষক বাঁচাও’ সেøাগানে তারা মানববন্ধন করে।
দাবিকৃত গ্রামগুলো হচ্ছে মদন উপজেলার গোবিন্দশ্রী, মদন সদর, মাঘান ও ফতেপুর। মোহনগঞ্জ উপজেলার সুয়াইর, গাগলাজুর, তেঁতুলিয়া ও কলমাকান্দা উপজেলার বড়খাপন ও পোগলা ইউনিয়নের সবকটি গ্রাম। এসময় সব নদনদী ও খাল পুনঃখনন করে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিও জানানো হয়। গ্রামগুলো হাওরাঞ্চলের অন্তর্ভূক্ত হলে হাওর উন্নয়ন প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আসবে।
