এক নজরে কারিনার ফিটনেস রহস্য

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১২:৪১ পিএম

বলিউড নায়িকা কারিনা কাপুর খানের ফিটনেস নিয়ে গুঞ্জনের শেষ নেই। কিন্তু নায়িকা বরাবরই বলে থাকেন, তার রূপ ও ফিটনেসে গোপন কোনো বিষয় নেই। বরং মা-নানি-দাদির কাছ থেকে পাওয়া জ্ঞানই কাজে লাগান তিনি।

অভিনেত্রী জানান, সময় পেলে আমন্ড অয়েল দিয়ে ম্যাসাজ নিয়ে থাকেন। চুলে-ত্বকে-শরীর সতেজ-তরতাজা রাখতে সাহায্য করে এই তেল। আর এর ব্যবহার শিখেছেন মা ববিতা কাপুর ও দাদি কৃষ্ণা কাপুরের কাছে।

ন্যাচারাল অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান সমৃদ্ধ মধু কারিনার ত্বককে সুন্দর-সতেজ রাখে। এত যথেষ্ট অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে বুড়িয়ে যেতে দেয় না। ত্বক নরম, কোমল রাখার ক্ষেত্রে এর কোনো জুড়ি নেই। তাই নিয়মিত মধু দিয়ে মুখ ম্যাসাজ করেন কারিনা। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলেন।

অনেক নায়িকার মতো কারিনাও জানেন, পর্যাপ্ত পানি পানে শরীর যেমন ভালো থাকে, ত্বকও সুন্দর হয়। তিনি মনে করেন নদী, ঝরনা ও বৃষ্টির মতো প্রাকৃতিক পানিতে আছে রূপের জাদু। এ পানিতে গোসল করলে চুল ও ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।

কারিনা বাড়িতে তৈরি ফেসপ্যাকেই গুরুত্ব দেন। কারণ এতে থাকে না কোনো রাসায়নিক উপাদান। একটা বাটিতে খানিকটা টক দই ও আমন্ড অয়েল ভালো করে মেশানো হয়। তারপর শরীর-ত্বকে ব্যবহার করেন কারিনা। টক দই ন্যাচারাল ব্লিচিং-এর কাজ করে। আর আমন্ড অয়েল স্ক্রাবের কাজ করে। ফলাফল হিসেবে মৃত কোষ সরে গিয়ে ত্বক সুন্দর-তাজা থাকে। মুখে আসে দীপ্তি।

ত্বককে যথেষ্ট পরিমাণে মসৃণ, আর্দ্র রাখতে চোখে-মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। কারিনা দিনে দু’বার ভালো করে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগাতে ভোলেন না।

কারিনা নিয়মিত ব্যায়াম করেন। শরীর থেকে বের হওয়া ঘামের মধ্যে দিয়ে অপ্রয়োজনীয় টক্সিন বের হয়ে যায়। এতে ত্বক উজ্জ্বল ও তরতাজা থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত