কুড়িল ফ্লাইওভারের তলায় আটকা পড়ল বিআরটিসি বাস!

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০৪:৪৫ পিএম

শুক্রবার রাজধানীর কুড়িল ফ্লাইওভারের নিচে একটি দ্বিতল বাস আটকে থাকতে দেখা গেছে। ফেসবুকে এ বাসের ছবি ছড়িয়ে পড়ে।

বাসটি মাঝামাঝি এসে কুড়িল ফ্লাইওভারের নিচে আটকে যায়। এর একটি চাকাও নষ্ট হয়ে যেতে দেখা যায় ছবিতে। তবে এতে যাত্রীর ক্ষয়ক্ষতি জানা যায়নি। বাসটি কোথায় যাচ্ছিল তাও এখন পর্যন্ত জানা যায়নি।

ট্রাফিক অ্যালার্ট বিডি নামে একটি ফেসবুক পেজে শুক্রবার বিকেলে এ বাসের দুটি ছবি দেওয়া হয়। তাতে বলা হয়, ‘অদক্ষ চালকের হাতে বিআরটিসি বাস’।

image

এ বিষয়ে ভাটারা থানার এসআই রেশমা আক্তার জানান, এ বিষয়ে কোনো তথ্য বা হতাহতের খবর থানায় আসেনি। হয়ত কিছু সময় বাসটি আটকা পড়েছিল পরে উদ্ধার হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত