অগ্নিকাণ্ডে আটোয়ারীতে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১১:৪৯ পিএম

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাড়িতে আগুন লেগে রহিমা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। এ ছাড়া, পাঁচটি পরিবারের ১৪টি ঘর পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে নয়টি পরিবার। আহত হয়েছেন জুয়েল রানা (৪০) ও সোহেল (৩৫) নামে দুজন।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের ছোট দাপ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন ওই এলাকার বিশু মোহাম্মদের স্ত্রী। বিকেলে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।  ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত