বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০১:৪০ এএম

রাজধানীর জুরাইনে একটি টিনশেড বাসার গোসলখানায় গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নুশরাত জাহান ইন্নি (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এই দুর্ঘটনা ঘটে। ইন্নি মহানগর প্রি ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। পাঁচ ভাইবোনের মধ্যে সে সবার ছোট। ইন্নির বড় ভাই শাহিন সিকদার জানান, জুরাইন মুন্সিবাড়ির ২৭০ নম্বর বাসায় থাকেন তারা। দুপুরে বাসার টিনশেড গোসলখানায় গোসল করছিল নুশরাত। এ সময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের সংস্পর্শে স্পৃষ্ট হয় সে। এতে অচেতন হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইন্নিদের গ্রামের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেশতি গ্রামে। তার বাবার নাম শহীদ শিকদার। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি জানিয়েছেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত