মাটিচাপায় নলকূপ মিস্ত্রির মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১০:৫৭ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে সেচপাম্পের পাইপ মেরামত করতে গিয়ে মাটি চাপা পড়ে নলকূপ মিস্ত্রি রহিদুল ইসলাম (৪০) মারা গেছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী ধাইজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রহিদুল জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের খুটামারা গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ধাইজানপাড়া গ্রামের কৃষক ছাকেদুল ইসলামের সেচপাম্পের মাটির নিচে কুয়ার পাইপের ছিদ্র মেরামতের জন্য সন্ধ্যায় নলকূপ মিস্ত্রি রহিদুল ইসলাম ১৫ ফুট গভীরে নামলে মাটি চাপা পড়ে মারা যান রহিদুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত