লংগদুতে শিশুর গলা কাটা লাশ উদ্ধার

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১০:৫৮ পিএম

রাঙ্গামাটির লংগদু উপজেলায় মো. শাহারুল আলম মারুফ (১০) নামে এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের উত্তর রহমতপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহারুল ওই এলাকার বাবু মিয়ার  ছেলে।

শিশুটির পরিবারের সঙ্গে তাদের প্রতিবেশীর জমি নিয়ে বিরোধের কারণে এই হত্যাকা- বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, শিশুটি তার দাদির সঙ্গে ঐ এলাকায় থাকত। মা-বাবা দুজনেই চট্টগ্রামে থাকেন।

লংগদু থানার ওসি রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টার দিকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত