হাতধোয়া পানিতে শরবত তৈরির ভিডিও ভাইরাল

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১১:২০ পিএম

রেল স্টেশনের অস্বাস্থ্যকর পরিবেশে হাতধোয়া পানিতে লেবুর রসের সিরাপ তৈরির ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে।
ভারতের মুম্বাইয়ের কুরলা স্টেশনে এভাবে শরবত তৈরি করে খাওয়ানো হচ্ছিল তৃষ্ণার্তদের।

আনন্দবাজার জানায়, কিছু দিন ধরে স্টেশনের ছাউনি মেরামতির কাজ চলছে। সেজন্য বিভিন্ন প্ল্যাটফর্মের বেশির ভাগ ছাউনি খুলে ফেলা হয়েছে। ছাউনি খুলে নেওয়া এমনই একটি জায়গায় শরবতের দোকানের কর্মী সম্প্রতি হাতধোয়ার পানি দিয়ে লেবুর রসের সিরাপ তৈরি করছিলেন। ফুটব্রিজের উপর থেকে সেই ছবি মোবাইলে ক্যামেরাবন্দি করেন এক যাত্রী।

পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ‘ভাইরাল’ হয়ে যায়। তবে কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়ে ওই শরবত বিক্রি বন্ধ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত