রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউপি ভবনে শনিবার রাতে ইয়াবা সেবন করার সময় পীরগাছা সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি রেজাউল করিম।
এ সময় গ্রেপ্তার করা হয়- পীরগাছা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার শুয়াবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে শামীম মিয়া, অনন্তরাম মাছুয়াপাড়া গ্রামের ছাত্রলীগ নেতা রাজিব মুনশি, গুয়াবাড়ি সর্দারপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে ছাত্রলীগ নেতা রকেট।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
