ঝালকাঠিতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০৭:৪৫ পিএম

ঝালকাঠিতে লামিয়া আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১২টার দিকে নলছিটি উপজেলার মাদারঘোনা গ্রামে চাচার বাড়ির পাশ থেকে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লামিয়া সুবিদপুর বিজি ইউনিয়ন একাডেমির নবম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের জলিল হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশী এক যুবকের সঙ্গে লামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্ক মেনে নেয়নি লামিয়ার পরিবার। এ নিয়ে পরিবারের সাথে অভিমান করেন সে। সোমবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সকাল ১১টার দিকে চাচা সোহেল হাওলাদারের বাড়ির পাশে একটি  গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা। তারা পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে নলছিটি থানা পুলিশ।

নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, স্কুল ছাত্রী লামিয়ার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নলছিটি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

লামিয়ার মৃত্যর সঠিক কারণ পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত