রাজধানীর খিলগাঁওয়ের বাগানবাড়ি এলাকায় পিকআপের ধাক্কায় বাইসাইকেল আরোহী বিবেক নামে এক কিশোর নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ১৩ বছর।
সোমবার বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার তরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, খিলগাঁও বাগানবাড়ি ডেমরা লিংক রোড়ে রাস্তা দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলো ওই কিশোর। এ সময় পেছন দিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে পড়ে তার মাথা থেতলে যায়। পরে পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, পিকআপটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি।মর্গে রাখা হয়েছে। নিহতর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
